মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ফেসবুকে সংবাদ শেয়ার করলেই দেয়া হবে অর্থ

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১২:৩০ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ কন্টেন্ট প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ফেসবুক কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজির সঙ্গে একটি চুক্তি করেছে তারা। সেই চুক্তি অনুযায়ী, ফ্রান্সের ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ বা কলাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে এই বাবদ অর্থ দেওয়া হবে।

পত্রিকাগুলোর সংবাদ ও কলামের কপিরাইটের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এএফপিকে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত কয়েক বছর ধরে পাঠক কমছে ফ্রান্সের মুদ্রণভিত্তিক বা প্রিন্টেড সংবাদমাধ্যমের, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুগল, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের চাহিদা। এতে, একদিকে ফ্রান্সের পত্রিকাগুলোর প্রকাশিত সংখ্যার পরিমাণ যেমন কমছে, তেমনি বিজ্ঞাপনদাতারাও প্রিন্টেড সংবাদমাধ্যমের পরিবর্তে অনলাইন ও টেলিভিশন মাধ্যমে বিজ্ঞাপন দিতে বেশি আগ্রহী হয়ে উঠছেন সাম্প্রতিক কালে।

ফলে, পত্রিকাগুলোর আয় দিন দিনই কমে যাচ্ছে। এ কারণে বর্তমানে দেশটির বেশির ভাগ পত্রিকা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে।

গত জানুয়ারিতে গুগলের সঙ্গে চুক্তি করেছিল এপিআইজি। সেই চুক্তি অনুযায়ী, গুগুলে যেসব পত্রিকার সংবাদ ও কলাম শেয়ার করা হয়, সেসবের মধ্যে মান ও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে থাকা কন্টেন্টসমূহের জন্য ফ্রান্সের জাতীয় ও স্থানীয় দৈনিকগুলোকে অর্থ দেবে গুগল। অর্থের অভাবে ধুঁকতে থাকা ফ্রান্সের মুদ্রণভিত্তিত সংবাদমাধ্যমগুলোর জন্য সেই চুক্তিটি ছিল নতুন আশার আলো।


এই বিভাগের আরো খবর