শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিএনপির আমলে ১৮ কৃষক সারের জন্য জীবন দিয়েছে

অনলাইন ডেস্ক :
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৩ অপরাহ্ন

ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, বিএনপির সময়ে যেখানে সারের জন্য ১৮ জন কৃষক জীবন দিতে হয়েছে, সেখানে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার বীজসহ নানা সব প্রনোদনা নিয়ে কৃষান-কৃষানীর ঘরে পৌঁছে দিচ্ছেন। যেখানে কৃষকরা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকের দিনে প্রধানমন্ত্রীর দেওয়া নানা সুফলের কারণে অনেক উচ্চ শিক্ষিত লোকও উদ্যোক্তা হয়ে এ পেশায় সফল হচ্ছেন। দেশ প্রযুক্তি নির্ভর হওয়ায় এক জমিতে ৩/৪ ফসলও চাষ হচ্ছে। ফলে কম জমি থাকা একজন কৃষকও বছর শেষে ভাল মুনাফা অর্জন করছেন। গত রোববার বিকেলে কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে উপজেলার কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষককে মূল্যায়ন করতে হবে। কারন তিনি বুঝতে পেরেছিলেন, সোনার বাংলা বিনির্মানে কৃষি-ই হবে একমাত্র অন্যতম মাধ্যম। আজকের দিনে বঙ্গবন্ধুর ধারণাই পূর্নাঙ্গ রূপ নিয়েছে। তাঁর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নানা প্রদক্ষেপের কারণে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। কৃষক নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে বিভিন্ন খাদ্য সামগ্রী রফতানী করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, থানার ওসি সাদেকুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেনÑ ভূবনঘর গ্রামের সামছুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী ইসমাইল। উল্লেখ্য, গণপূর্ত অধিদফতরের আওতায় মুরাদনগরে উপজেলা কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের দোতলা ভবন নির্মাণ করা হয়। এতে এক কোটি ১১ লাখ টাকা ব্যয় হয়। ভবনটি নির্মাণ করেন মেসার্স এস এস ইন্টারন্যাশনালের ঠিকাদার শামীম সরকার।


এই বিভাগের আরো খবর