সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আব্দুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আব্দুল কালাম আজাদ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

খুলনা-৬ (পাইকগাছা – কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনী এলাকা পাইকগাছার পল্লী বিদ্যুৎ’র উপকেন্দ্র-২ পরিদর্শন করেছেন।

১লা জুন (সোমবার) সকালে পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য বলেন, জনগণের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পাইকগাছায় নতুন গ্রিড নির্মাণ এবং কয়রায় সাব-স্টেশন স্থাপনের প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে চলমান এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা ও কয়রাসহ পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ করে ভোল্টেজজনিত সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আগামী ২০২৭ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়নে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন আরও বলেন, বিদ্যুৎ সেবা জনগণের মৌলিক প্রয়োজনীয়তার অন্যতম অংশ। তাই সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা শাখার ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সেকেন্ড অফিসার আতিকুর রহমান, এজিএম ইলিয়াস পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতি পাইকগাছা শাখার প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, আসাদুল ইসলাম, মো. ফিরোজ আহমেদ, মো. সফিয়ার রহমান, তামিম রায়হান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর