রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে উৎসবের রঙে উড়ছে পতাকা।

মাঠের লড়াই শুরুর আগে থেকেই সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কে। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে শুরু করে পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স কিংবা ইরানের পতাকাসহ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ৪৮টি দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে সড়ক। ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়ক।

বিশ্বকাপের ইমেজ ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি মানুষের মাঝে এলাকার একটি পাকা সড়কের দুই পাশে গিয়ে দেখা যায়। ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে এ দৃশ্য দেখতে আসা অসংখ্য দর্শনার্থী। সড়কের দুই পাশে উড়ছে নানা দেশের জাতীয় পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার আকাশি-সাদা, আবার পর্তুগালের লাল-সবুজ রঙের পতাকা ফুটিয়ে উঠেছে।

ফুটবল প্রেমী মোঃ মনিরুজ্জামান সোহাগ জানান, বিশ্বকাপ মানে একটি ভিন্ন আয়োজন একটু ব্যতিক্রমী কিছু করা । এখানে আমার নিজ মাতৃভূমির দুটি পতাকা ও ফিফার দুটি পতাকাসহ এ বিশ্বকাপে অংশগ্রহণ কারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে। এই সড়কের দুই পাশে মোট ৫২টি পতাকা দিয়ে সড়কটি কে আমি অন্য রকম চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এবং রাতে খেলা দেখার জন্য টেলিভিশন ও প্রোজেক্টের ব্যবস্থা করেছি।

স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা বলেন, এবার বিশ্বকাপে আমাদের গ্রামে এটি একটি বিভিন্ন আয়োজন। এতে করে যুবসমাজের মাঝে বিশ্বকাপের আলাদা একটি অনুভূতি কাজ করছে। সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করা।

ময়মনসিংহ শহর থেকে আসা দর্শনার্থী জুলফিকার নিরব বলেন, আমি আজকে সকালে ময়মনসিংহ থেকে এখানে এসেছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এক সাথে বিশ্বকাপে অংশ গ্রহণ করা সকল দেশের পতাকা দিয়ে সড়কের দুই পাশ সাজানো হয়েছে। এ দৃশ্য দেখতে এখন প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসে।


এই বিভাগের আরো খবর