মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঙ্গলে আছড়ে পড়া উল্কার আঘাতে কেঁপেছে গ্রহটি : নাসা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:৩৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহ পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা বৃহস্পতিবার বলেছেন, গত বছরের ২৪ ডিসেম্বর মঙ্গল গ্রহে একটি উল্কার আঘাতে ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল এবং ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মার্স রিকনেসান্স অরবিটার এটির ক্রেটারের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল।

চার বছর আগে মঙ্গলে অবতরণ করা নাসার ইনসাইট স্পেসক্রাফট ২০২১ সালের ২৪ ডিসেম্বর এই উল্কার আঘাতে মঙ্গলপৃষ্ঠে সৃষ্ট ৪ মাত্রার ভূকম্পনের রেকর্ড ধারণ করে। এটি আঘাতের এলাকা থেকে ২,২০০ মাইল (৩,৫০০ কিলোমিটার) দূরে ছিল।

এই কম্পনের কারণ সম্পর্কে তখন নিশ্চিত হওয়া যায়নি। মার্স রিকনেসান্স অরবিটার এই উল্কার আঘাতে তৈরি গর্তের ছবি তুলতে সক্ষম হওয়ায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে এটি আঘাতের স্থানের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো।

চিত্রটি অভিভূত করার মতো, এতে উল্কার আঘাতে বরফের ব্লকগুলো দেখা যায়। এগুলো গ্রহের পৃষ্ঠে ৪৯২-ফুট (১৫০-মিটার) চওড়া এবং ৭০-ফুট (২১-মিটার) গভীর গর্তের চারপাশে ছড়িয়ে পড়েছিল।

১৬ বছর আগে এমআরও মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেখা এই গর্তটি সবচেয়ে বড়।
যদিও মঙ্গল গ্রহে উল্কাপাতের প্রভাব বিরল নয়, ‘আমরা কখনই ভাবিনি যে আমরা এত বড় কিছু দেখতে পাব।’ ইনসাইট এবং এমআরও মিশনে কাজ করা ইনগ্রিড ডাবার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।

গবেষকরা অনুমান করেন যে, উল্কাটির আকার ১৬ থেকে ৩৯ ফুট। এই আকারের একটি বস্তু এখানে মাটিতে পড়ার আগে পৃথিবীর বায়ুমন্ডলে বিচ্ছিন্ন হয়ে যেত।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর