সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি

মোকাম্মেল ইসলাম, ময়মনসিংহ ব্যুরো
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:১২ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক পরিচালিত ময়মনসিংহের মাসকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা থাকলেও এই প্রতিষ্ঠানটিতে দীর্ঘ কয়েক বছর ধরে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমান অধ্যক্ষ মাহতাব উদ্দিন একই কর্মস্থলে প্রায় ৬ বছর টানা কর্মরত থেকে তার কয়েকজন সহকর্মী নিয়ে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। তার স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা বিদ্যমান টিটিসির প্রতিটি ক্ষেত্রে। তিনি নিয়মিত অফিস না করায়, নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকায় এবং তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটি অনেকটা ধ্বংসের মুখে।
অভিযোগে জানা গেছে, সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করতে হলে তাকামুল (দক্ষতা) সার্টিফিকেট বাধ্যতামূলক। ‘তাকামুল’ স্কিল সার্টিফিকেশন কর্মসূচি, যার মাধ্যমে বিদেশগামী কর্মীদের পেশাগত দক্ষতা যাচাই করা হয়। এটি মূলত কারিগরি, নির্মাণ, ইলেকট্রিক, প্লাম্বিং, মেকানিক, হোটেল পরিষেবা ইত্যাদি খাতে প্রযোজ্য। টিটিসি ময়মনসিংহে সৌদিগামী কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘তাকামল’ এর এই টেস্ট কার্যক্রম চলমান ছিল। ‘তাকামুল’ পরীক্ষায় অধ্যক্ষ মাহতাব উদ্দিন ও তার দুই সহযোগী সিনিয়র ইন্সট্রাক্টর আনিসুর রহমান ও ইন্সট্রাক্টর এ কে এম শাহজাহানের অনিয়ম দুর্নীতির কারণে সংশ্লিষ্ট সৌদির ‘তাকামল’ কর্তৃপক্ষ টিটিসি ময়মনসিংহের কার্যক্রমটি বন্ধ করে দিয়েছে। ফলে সৌদিগামী ময়মনসিংহবাসীর অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাকামল টেস্ট দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট দুই শিক্ষকের গত ১২/০৩/২০২৬ খ্রিস্টাব্দ যথাক্রমে জামালপুর এবং নেত্রকোণা টিটিসিতে বদলী করা হলেও উপর মহলের অদৃশ্য মদদে বহাল তবিয়তে রয়েছেন দুর্নীতির মূল হোতা অধ্যক্ষ মাহতাব উদ্দিন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবরে টিটিসি ময়মনসিংহের সাবেক ছাত্র অভিভাবক দীপক চন্দ্র দে এই বিষয়টিসহ আরো অন্যান্য বিষয় উল্লেখ করে একটি অভিযোগপত্র গত ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দে জমা দিয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে টিটিসি’র বর্তমান অধ্যক্ষের দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি উপর মহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে চাকরি করছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে টিটিসি ময়মনসিংহ সম্পর্কে নানা অনিয়ম, সেচ্চাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারণে এখনো কোনো ব্যবস্থা নেয়নি টিটিসি কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারিরা জানান, সরকারি ভবন মেরামত খাতে বরাদ্দ থাকা সত্ত্বেও শিক্ষক/স্টাফদের জন্য সরকারি ৭টি কোয়ার্টারে কোন ধরনের মেরামত কাজ না করার ফলে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মচারী কেয়ারটেকার, স্টোর কিপার ও অনেক শিক্ষক গত ৪ বছরে টিটিসির ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়েছেন। এতে বাসা বরাদ্দ খাত থেকে সরকার রাজস্ব আয় হতে বঞ্চিত হয়েছেন। যেখানে গত ৫ বছর আগেও প্রায় ৪৫টি পরিবার কোয়ার্টারে বসবাস করতো সেখানে বর্তমানে মাত্র ১০/১২টি পরিবার ক্যাম্পাসের কোয়ার্টারে বসবাস করছেন। ক্যাম্পাসে শিক্ষক/কর্মচারী কম থাকায় ক্যাম্পাসটি বর্তমানে অনিরাপদ অবস্থায় রয়েছে। ফলে অন্যান্য শিক্ষক/কর্মচারীরাও ক্যাম্পাস ছেড়ে প্রতিনিয়ত বাইরে চলে যাচ্ছেন। যার কারনে শীঘ্রই আবাসিক ভবন গুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এবং ভবনগুলো কিছুদিনের মধ্যেই বসবাসের অযোগ্য হওয়ার আশংকা রয়েছে । এর ফলে সরকার বাসা বরাদ্দ খাতে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাবে।
কর্মচারিরা আরো জানান, অধ্যক্ষ মাহতাব উদ্দিনের উদাসীনতার কারণে বর্তমানে পুরো ক্যাম্পাস মাদক সেবীদের আড্ডাখানায় পরিনত হয়েছে। টিটিসির অভ্যন্তরে সরকারি পুকুর হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত প্রায় ৩/৪ লাখ টাকার মাছ বিক্রি করে। তা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নামমাত্র কিছু টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এ ছাড়াও অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিদেশগামী কর্মীদের তিনদিনের দিনের প্রি- ডিপারচার ওরিয়েন্টেশন (পিডিও) খাত হতে লক্ষ লক্ষ টাকার ভুয়া বিল-ভাউচার তৈরি, সৌদিগামী মহিলা কর্মীদের প্রশিক্ষণ না দিয়ে সনদ প্রদান, ড্রাইভিং ট্রেডে ভর্তির সময় সাবেক ড্রাইভিং ইন্সট্রাক্টর রাসেলের মাধ্যমে নানা অনিয়ম ও উৎকোচ গ্রহণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে টাঙ্গাইল টিটিসিতে বদলি করা হয়। এসডিএফ প্রকল্পে দুর্নীতির ফলে প্রশিক্ষণ বন্ধ হয়ে যাওয়া, ওয়েল্ডিং ট্রেডের বর্ধিতকরণ কাজের দুর্নীতি, ওয়েল্ডিং ট্রেডের পুরাতন ইট বাইরে বিক্রি করে অর্থ আত্মসাৎ, কনফারেন্সের আধুনিকায়নের নামে দুর্নীতি, অর্থ মন্ত্রণালয়ের ঝওঈওচ প্রকল্পে ইলেকট্রিক্যাল ট্রেডের অতিথি প্রশিক্ষক নিয়োগে অনিয়ম, টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহৃত ট্রাকের ব্যাটারি চুরি, টায়ার চুরি, বাউন্ডারি ওয়ালের গুরুত্বপূর্ণ স্থানের ১৪টি গ্রিল চুরি, মেইন গেটের দুইপাশে প্রায় ২৬টি অবৈধ টং দোকানের মৌখিক সম্মতি প্রদান করে টিটিসির পরিবেশ নষ্ট করা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় টিটিসির সার্বিক পরিবেশ বিনষ্ট হয়েছে। নানা অভিযোগ থাকা সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন অধ্যক্ষ মাহতাব উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক টিটিসির কয়েকজন কর্মচারী বলেন, ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার, আতাউর রহমান ভূঞা, মাসুদুর রহমান, হাবিবুর রহমান, আতিকুর রহমান অধ্যক্ষকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে সহযোগিতা করে আসছেন। এরা প্রত্যেকেই অত্র প্রতিষ্ঠানে ২০/২৫বছর যাবৎ কর্মরত আছেন। তাদের এই সিন্ডিকেটের দাপটে সাধারণ শিক্ষক/কর্মচারীরা কিছুর বলার সাহস পান না। অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির আরেক মহাকারিগর স্টোর কিপার গোলাম মোস্তফা।
টিটিসির কর্মচারীগণ আরোও জানান অধ্যক্ষের দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং নিয়মিত কর্মস্থলে না থাকার কারনে টিটিসির সার্বিক নিরাপত্তা, প্রশাসন ও প্রশিক্ষণ কার্যক্রমসহ সরকারি সম্পদ বিনষ্ট হচ্ছে। টিটিসির এই বেহাল অবস্থা থেকে রক্ষার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
টিটিসি ময়মনসিংহের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষ মাহতাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি তার ও টিটিসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ অস্বীকার করেন।


এই বিভাগের আরো খবর