শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

ময়মনসিংহ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

তরুণ শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান আর এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ময়মনসিংহে ভোটের গাড়ির সফর শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আজ বৃ্হস্পতিবার (২৫ ডিসেম্বর, ২৫) সকাল আটটায় নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম এ সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান। শব্দযন্ত্র স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করতে শীতের সকালেও জনমানুষের পদভারে মুখরিত হয় সার্কিট হাউজ মাঠ।

প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তা দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’ -এমন সব দেশের গান আর নির্বাচনী ভিডিও প্রদর্শনী মানুষের মন কেড়ে নেয়।

ভোটের গাড়ির সদস্যরা ক্যারাভানের পাশেই স্থাপন করে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা লেখনী বোর্ডে তাঁদের মন্তব্য লেখেন। অনুষ্ঠান শেষে শাহিনুরের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কাজে নিয়োজিত জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলতি সফরসূচি অনুসারে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহের অন্যান্য উপজেলাগুলো সফর করবে এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর, ২৫) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।


এই বিভাগের আরো খবর