শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায় প্রতিমন্ত্রীর উদ্যোগে খাজনামুক্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পীরগাছায় মানব কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোমনায় পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ গ্রেপ্তার- ৬ পাইকগাছার আগড়ঘাটা বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হোসেন স্পেশালাইজড হসপিটালের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় কিশোর নিহত রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমতলীতে মশাল মিছিল পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক সভা অনুষ্ঠিত আইন নয়, প্রয়োজন নিরাপত্তা সংস্কৃতি কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের তাগিদ আইইবির অনুষ্ঠানে মুন্সীগঞ্জে যুবকের দুই পায়ের রগ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৬ শুভ উদ্বোধন পাইকগাছায় গ্রাম পুলিশের বিষপান অতঃপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ছাত্রদল নেতা সুুজা’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক সোনারগাঁয়ে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা ও তামা ছিনতাই

মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

জনপ্রতিনিধি না হয়েও একজন মানবিক মানুষ হয়ে উঠছেন,গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার।

পদ পদবী বা ক্ষমতার অধিকারী না হয়েও কেবল নিঃস্বার্থ ভালোবাসা ও মানবসেবার মাধ্যমে সমাজে বিশাল পরিবর্তন আনা সম্ভব তা তিলে তিলে অনুভব করতে পারছেন, গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সাধারণ জনগণ থেকে সচেতন মহল। শুক্রবার ২২ মে বাদ জুম্মা মোস্তাফিজুর রহমান কাওছার এর অর্থায়নে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের আল হেরা নুরাণী একাডেমির শিক্ষার্থীদের মাঝে টেবিল বিতরণ করা হয়।
একাডেমির সহকারী পরিচালক হাফিজ এহসান উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস বলেন,
কাওছার এর মতো মানবিক গুণসম্পন্ন মানুষেরা সমাজের প্রকৃত চালিকাশক্তি। নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি এবং পরোপকারী মনোভাবের মাধ্যমে তারা সমাজের হতাশা ও অন্ধকার দূর করেন।
সমাজে কাওছারের মতো মানবিক মানুষের খুবই প্রয়োজন। তিনি বলেন, স্বার্থপরতার এই যুগে কাউসারের মতো মানুষের নিঃস্বার্থ কাজ অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করে, যার ফলে সমাজে সহানুভূতি ও মমত্ববোধের তৈরি হয়।
বিশেষ অতিথির বক্তব্যে,ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দীন বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা এবং সহযোগিতা করে তরুণ ও নতুন প্রজন্মের কাছে মোস্তাফিজুর রহমান কাওছার আদর্শ হিসেবে কাজ করছেন। তার দেখানো পথে হেঁটে আগামীর সমাজ আরও বেশি কল্যাণমুখী হয়ে ওঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউরভাগ মসজিদের মোতাওয়াল্লী মাওলানা ছমীর উদ্দিন, গ্রামের মুরব্বী ধনাই মিয়া, আয়াতুর রহমান বাবুল,হোসেন আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: পরগনার মুরব্বী জালাল উদ্দিন।
এদিকে প্রবাসে থেকেও নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অবদান রেখে,গোয়াইনঘাট অঞ্চলের সাধারণ মানুষের কাছে তাঁর এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগগুলো প্রশংসিত হচ্ছে এবং তিনি মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।


এই বিভাগের আরো খবর