বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

মেসির জোড়া গোলে টানা পঞ্চম জয় মায়ামির

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : দারুণ এক ফ্রি-কিকে প্রথমে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। বিরতির পরপরই লড়াইয়ে ফেরে প্রতিপক্ষ ন্যাশভিলে। এরপর আবার মেসির ঝলক। তাতে লিগে টানা পঞ্চম জয় তুলে নিলো ইন্টার মায়ামি।

রোববার (১৩ জুলাই) ভোরে আর্জেন্টাইন তারকার জোড়া গোলে ভর করে ন্যাশভিলে এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

গত ম্যাচেই এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার ইতিহাস গড়েন মেসি। এবার সেই সংখ্যাকে তিনি পাঁচে বাড়িয়ে নিলেন। এ নিয়ে মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবার মন্ট্রিয়ল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এবং ন্যাশভিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচেই করলেন জোড়া গোল।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মায়ামি। তবে অষ্টম মিনিটে জোড়া সুযোগ মিস করে হতাশায় পোড়ান তাদেও আয়েন্দে ও লুইস সুয়ারেজ। ১৫তম মিনিটে বক্সে বেঞ্জামিন ক্রেমাসচির হেড রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিস।

একের পর এক ব্যর্থতার পর অবশেষে ১৭তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক থেকে সাফল্য পায় মায়ামি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে তার বাঁকানো নিচু শট জড়ায় জালে। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগান পাননি উইলিস।

একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকা ন্যাশভিলে লড়াইয়ে ফেরে বিরতির পর। ৪৯তম মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে ক্রস নেন ডিফেন্ডার অ্যান্ডি নাজার। গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন হ্যানি মুখতার। তাতে সমতায় ফেরে ন্যাশভিলে।

তবে গোলরক্ষক উইলিসের ভুলে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি তারা। ৬২তম মিনিটে সতীর্থের ব্যাকপাস বুকে নিয়ে ফের সতীর্থকে দিতে গিয়ে মেসিকে দিয়ে বসেন উইলিস। ডি-বক্স লাইনে বল পেয়ে সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন তারকা। ওয়ান অন ওয়ান পজিশনে গোলরক্ষককে পরাস্ত করার পর ন্যাশভিলের আরেক ডিফেন্ডারের বাধা অতিক্রম করে গোল আদায় করে নেন মেসি।

আর এ গোলেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। যদিও সমতায় ফেরার দুটো সুযোগ পেয়েছিল ন্যাশভিলে। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। তাদের সামনে সুযোগ রয়েছে শীর্ষে উঠে আসার। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর