বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

“যখন শিক্ষক স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, শিক্ষার্থীরও স্বাধীনতা ক্ষুণ্ন হয়” — বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, “আজকের শিক্ষক সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় শিক্ষকদের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। একজন শিক্ষক যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, তখন শিক্ষার্থীরও চিন্তার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়।”

মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষা সম্মিলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, “শিক্ষককে শুধু শ্রেণিকক্ষের মানুষ ভাবলে ভুল হবে— শিক্ষক জাতির বিবেক। তার মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। তাই শিক্ষককে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। শিক্ষক নিজে যেমন শিখবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও জাগিয়ে তুলবেন জ্ঞান, নীতি ও দেশপ্রেম।”

তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুটে বিদেশে সম্পদ গড়ে তুলছে, যারা নীতি ও শিক্ষার পথে বাধা সৃষ্টি করছে— তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। অন্যথায় শিক্ষা শৃঙ্খলে বন্দি থাকবে, আর দেশ হারাবে তার আত্মা।” জুলাই আন্দোলনে নিহত শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভাগীয় কমিশনার আরও বলেন, “যারা সে সময় নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছিল, তাদের প্রতি জাতির ঘৃণা চিরকাল থাকবে। রাষ্ট্রীয়ভাবে প্রতীকী মূর্তি স্থাপন করে তাদের প্রতি চিরস্থায়ী ঘৃণা জানানো উচিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং সঞ্চালনা করেন উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম।
অনুষ্ঠানে ১০৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর