মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

যুক্তরাষ্ট্রে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য প্রথম ওষুধের অনুমোদন

অনলাইন ডেস্ক :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া)-র চিকিৎসার জন্য এই প্রথম ওষুধের অনুমোদন দিয়েছে। লাখ লাখ আমেরিকান এই জটিলতায় আক্রান্ত হওয়ায় এই অনুমোদন দেয় হয়। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

ইউএস ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা স্যালি সিমুর স্থূল রোগীদের মাঝারি থেকে গুরুতর স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য জেপবাউন্ডের অনুমোদনের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য এটি একটি বড় পদক্ষেপ।’

যারা স্থূল বা অতিরিক্ত ওজন এবং এ সম্পর্কিত স্বাস্থ্যগত অবস্থা যেমন টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন লোকেদের জন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এলি লিলির কাছ থেকে জেপবাউন্ড ক্রয় অনুমোদিত হয়েছে।

এফডিএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গবেষণা দেখায় যে জেপবাউন্ড অন্ত্র থেকে নিঃসৃত হরমোনের রিসেপ্টরকে সক্রিয় করে ক্ষুধা ও খাদ্য গ্রহণ কমিয়ে শরীরের ওজন কমাতে কাজ করে।’

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) একটি বিপজ্জনক অবস্থা যেখানে একজন ব্যক্তি ঘুমানোর সময় শ্বাস বন্ধ হয়ে যায়।

অবরুদ্ধ শ্বাসনালীর কারণে ভুক্তভোগীরা রাতে বারবার জেগে ওঠে, এটি তাদের ঘুমের গভীর, সতেজ পর্যায়ে পৌঁছাতে বাধা দেয়।

এই অবস্থা উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং বিষণ্নতার মত উচ্চ ঝুঁকির সাথে যুক্ত।

আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিনের পরিসংখ্যান অনুসারে স্লিপ অ্যাপনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ মিলিয়ন প্রাপ্তবয়স্ককে প্রভাবিত করে।

এফডিএ জেপবাউন্ডকে “স্থূলতাসহ প্রাপ্তবয়স্কদের মাঝারি থেকে গুরুতর ওএসএ” চিকিৎসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর