লাইফস্টাইল ডেস্ক : আমাদের সবার পচ্ছন্দের ফলের তালিকায় ডালিম বা বেদানার নাম রয়েছে। এর অনেক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বেদানার কিছু যাদুকরী উপকারের কথা। বেদানায় এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের পেশির শক্তি বাড়ায় এবং আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না।
একটু বয়স হলেই তার ছাপ চেহারায় পড়তে দেখা যায়। মেয়েদের চেহারায় বয়সের ছাপ পড়ে খুব দ্রুত। তাই মেয়েদের ক্ষেত্রে ডালিম খুবই উপকারী একটি ফল। ডালিমের রসে উরোলিথিন এর অণু থাকে। এই অণু আমাদের শরীরের মাইক্রোবসের দ্বারা রূপান্তরিত হয় এবং তা আমাদের পেশিকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে পেশির শক্তি বৃদ্ধি পায়।
ডালিম ফল ডালিমগাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া স্কিনের ক্যান্সার প্রতিরোধ করতে, রক্তস্বল্পতা দূর করতে, হাড় ভালো রাখতে ডালিম অনেক উপকারী।
সূত্র: জি নিউজ
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।