বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

যেসব দেশে নারী বেশি, বিয়ের জন্য পুরুষ সংকট

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ২:৫০ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Hand-যেসব-দেশে-নারী-বেশি-বিয়ের-জন্য-পুরুষ-সংকট.jpg

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ মহাদেশের বেশ কয়েকটি দেশে পুরুষের চেয়ে নারী বেশি। অবাক করা ব্যাপার হলেও ঘটনা এমন যে, সেখানে বিয়ের জন্য পুরুষ খুঁজে পেতে হতাশ হতে হয়। যে দেশগুলোতে পুরুষ থেকেও নারীর সংখ্যা বেশি- রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন। তাই এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে।

লাটভিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৮.০। লিথুনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৭.২। আর্মেনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৫। রাশিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৩। বেলারুশে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.২। ইউক্রেনে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৮৭।

এরমধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিষ্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় দুই দশক হতে চললো। কিন্তু পুঁজিবাদি ব্যবস্থায় লাটভিয়ার নারীরা যতোটা এগিয়েছেন, ততোটাই পিছিয়ে পড়ছেন সেখানকার পুরুষরা। পুরুষদের চেয়ে নারীদের সেখানে গড় আয়ু এগার বছর বেশি।

এসব দেশগুলোতে নারী-পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। নারী -পুরুষের এই ভারসাম্যহীনতার প্রমাণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৫০% বেশি।

সমাজবিজ্ঞানী বাইবা বেলা বলছেন, এসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরী হয়, সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে। আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর চারগুণ।

নারী-পুরুষের ভারসাম্যহীনতা প্রথম বোঝা যায় ৩০ থেকে ৪০ বছর বয়েসীদের মধ্যে। কারণ ওই বয়সে যে কজন মেয়ে মারা যাচ্ছে, তার চেয়ে তিনগুণ বেশি মা’রা যাচ্ছে ছেলেরা। এর অর্থ হচ্ছে, ওই বয়েসীদের মধ্যে গাড়ী দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশী। এসব কারণে এ দেশগুলোতে বিয়ের জন্য নারীরা পাত্র পেতে হিমশিম খেতে হচ্ছে।


এই বিভাগের আরো খবর