শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

রাজনীতি হতে হবে সমাজের কল্যানে নিজেদের আখের গোছানোর জন্য নয়: আল্লামা মামুনুল হক

শওকত শরীফ, ফরিদপুর
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, রাজনীতি হতে হবে সমাজের কল্যানের জন্য নিজেদের আখের গোছানোর জন্য নয়। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের ভোগের বস্তু মনে করেছিলো। ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাবার দিন যখন সারা দেশ রক্তার্ত ছাত্র জনতার রক্ত জড়ছে ঠিক সেই দিন দুপুরে শেখ হাসিনার জন্য ১২ প্রকারের তরকারি প্রস্তুত ছিল যদিও সেই খাবার তার কপালে জোটে নি! কিন্তু ইসলামে রাজনীতি হলো ত্যাগের ভোগের নয়।
গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারী) রাত ১০টায় ফরিদপুরের সালথার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে।

তাই সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, তা হবে দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয়। বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকার একটাই পথ, তা হচ্ছে আল্লাহর আইন মেনে জীবন পরিচালিত করতে হবে। তাই বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে, আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে হবে।”

হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে মুফতি এমদাদ হোসাইন ও এজাজ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন , শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, খেলাফত যুব মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, খেলাফত যুব মজলিসের সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর