মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

রাতে ঘন ঘন প্রস্রাব কী ডায়াবেটিসের লক্ষণ

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সাধারণত ঘন ঘন প্রস্রাব করাকে ডায়াবেটিসের লক্ষণ মনে করা হয়। আবার এমন অনেকেই আছেন যারা রাতেও কিছুক্ষণ পরপর প্রস্রাব করেন। তাদের ক্ষেত্রেই একই ধারণা করা হয়। বিশেষ করে রাতে বারবার প্রস্রাব করা হলে অধিকাংশ মানুষই ধারণা করে নেন, তার ডায়াবেটিস হয়েছে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রাতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে একবারের বেশি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় না। তবে কেউ কেউ গিয়ে থাকেন। যাকে নকটুরিয়া বলে থাকেন চিকিৎসকরা। যা ডায়াবেটিসের মতো সমস্যার সংকেত দিতে পারে। এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে ওয়েব এমডির প্রতিবেদনে।

এ থেকে কেন ডায়াবেটিস হতে পারে: ডায়াবেটিসের প্রাথমিক সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি বারবার প্রস্রাব করা। এমনকি এই লক্ষণ রাতেও হতে পারে। ডায়াবেটিস থাকলে এবং রক্তে যদি সুগারের পরিমাণ বেশি থাকে, তাহলে এটি কিডনিতে সমস্যা করতে পারে। এ জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। এ ধরনের সমস্যা থাকলে তাদের বেশি বেশি প্রস্রাব করতে হয়। আর ডায়াবেটিস কিডনি ও মূত্রাশয়েরও ক্ষতি করতে পারে।

অন্যান্য কারণেও রাতে প্রস্রাব হতে পারে: ডায়াবেটিস থাকলে শুধু প্রস্রাবের জন্য আপনাকে রাত জাগার প্রয়োজন হতে পারে। তবে এছাড়াও নানা কারণে প্রস্রাবের প্রয়োজন হতে পারে।

বয়স: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে এমন হরমোন তৈরি হয়, যা রাতে আপনার প্রস্রাবের পরিমাণ সীমিত করে। এ ক্ষেত্রে বার্ধক্যজনিত কারণে মূত্রাশয় আপনার প্রস্রাব কতটা ধরে রাখতে পারে, এ কারণেও বারবার প্রস্রাব হতে পারে।

অত্যধিক মদপান: পানি বা ক্যাফেইন কিংবা অ্যালকোহলযুক্ত পানীয় ঘুমানোর আগে খুব বেশি পান করা হলে মূত্রাশয় পূর্ণ হয়। এ কারণে রাতে বারবার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে।

ডায়াবেটিস ইনসিপিডাস: টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত না থাকার পরও কিডনিজনিত সমস্যা থাকলে খুব বেশি প্রস্রাব হতে পারে।

এছাড়া মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই), হার্ট ফেইলিউর, গর্ভাবস্থা, দীর্ঘদিন ধরে কিডনির ব্যর্থতা, মূত্রাশয় বা প্রোস্টেট টিউমার, লিভারের ব্যর্থতা ও স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলেও রাতে বারবার প্রস্রাবের মতো সমস্যা হতে পারে।

অন্যান্য ডায়াবেটিসের লক্ষণ: ডায়াবেটিস থাকলে অন্যান্য উপসর্গও থাকতে পারে। এর মধ্যে রয়েছে অধিক তৃষ্ণা পাওয়া, ভারি ক্ষুধা অনুভব, আপনাআপনি ওজন হ্রাস পাওয়া, চোখে ঝাপসা দেখা, ক্লান্তিবোধ, হাত-পায়ে খিঁচুনি বা অসাড় অনুভূতি এবং নিরাময় ধীর হওয়াসহ একাধিক সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে হবে।

কীভাবে নিশ্চিত হবেন: ডায়াবেটিস রয়েছে কিনা সেটি শনাক্ত করা জরুরি। এ রোগ গুরুতর এবং এটি অন্যান্য স্বাস্থ্য সমস্যাকে জটিল করে দিতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর