মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাতে হবে শান্তির ঘুম!

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৫:২৭ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: রাতে শুয়ে ঘুম আসে না। এটা কম বেশি সবারই হয়ে থাকে। ভালো ঘুম না হলে শরীর ও মনে নেতিবাচক প্রভাব ফেলে। তার প্রভাব পরের দিনের কাজের ওপরও পড়ে। তাই রাতে শান্তি মতো ঘুমানো খুবই দরকার। কয়েকটি উপায় অবলম্বন করলে রাতে শোয়ার সঙ্গেই আসবে ঘুম। সেগুলো হলো-

সঠিকভাবে ঘুমানোর ভঙ্গি বেছে নিন:

পিঠের উপর ভর দিয়ে ঘুমানো অর্থাৎ চিত হয়ে ঘুমানো অনিদ্রা মোকাবেলা করার সেরা উপায়গুলোর মধ্যে অন্যতম। কারণ এটি আপনার মাথা, ঘাড় ও মেরুদণ্ডকে নিরপেক্ষ অবস্থানে বিশ্রাম দেয়। যদিও ঘুমানোর এই অবস্থানটি জনপ্রিয় না। তবে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এটি ভালো ঘুমের জন্য সর্বোত্তম পছন্দগুলির মধ্যে একটি।

এক পাশ ফিরে ঘুমানোর অবস্থানের ফলে শ্বাস প্রশ্বাস সীমিত হতে পারে৷ ফলে সকালে উঠে আপনি মেরুদণ্ডে ব্যথা অনুভব করতে পারেন৷ পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪১ শতাংশ হাঁটু ভাজ করে পাশ ফিরে ঘুমানোটা পছন্দ করে৷ যদিও এই অবস্থানটি গর্ভবতী মহিলাদের জন্য উপকারী৷ কিন্তু অন্যদের পক্ষে ঘুমানোর এই অবস্থান খুব একটা ভালো নয়৷

ভালো ও শান্তিতে ঘুমানোর জন্য সবচেয়ে খারাপ অবস্থান পেটের উপর ভর দিয়ে ঘুমানো অর্থাৎ উপুড় হয়ে ঘুমনো৷ এইভাবে ঘুমলে মেরুদণ্ড সোজা রাখা কঠিন৷ যা আপনার মেরুদণ্ড এবং ঘাড় ব্যথা করে দেয়৷

পুরনো তোষক বাদ দিন:

পুরনো তোষক বাদ দিন। এটির কারণেও আপনার ঘুমের সমস্যা হতে পারে৷ বিশেষজ্ঞদের মতে, একটি তোষক সাত বছরের বেশি ব্যবহার করা উচিত নয়৷ কারণ সাত বছরের বেশ হয়ে গেলে সেটি আপনার শরীরকে সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে কিনা তা একবার পরীক্ষা করে দেখে নেবেন৷

বাজারে অনেক ধরণের তোষক আছে৷ কিন্তু আপনার শরীরের আকৃতি, স্বাস্থ্য সমস্যা এবং আপনার বাজেটের উপর নির্ভর করেই সেরা তোষক কেনার চেষ্টা করবেন৷

ঘুমাতে যাওয়ার আগে লেখালেখির অভ্যাস:

ঘুমাতে যাওয়ার আগে সারাদিন আপনার সঙ্গে যে সমস্ত ইতিবাচক ঘটনা ঘটেছে সেগুলি লেখার জন্য নিজেকে ১৫ মিনিট সময় দিন৷ এই কৌশলটি আপনাকে ভালো জিনিসগুলিকে মনোনিবেশ করতে সাহায্য করবে৷ পাশাপাশি আপনার চাপ এবং উদ্বেগ কমাতেও সহায়তা করবে৷ ফলে আপনি শান্তিমতো ঘুমাতে পরবেন৷

দুপুরের ঘুমটা হালকা করুন:

দুপুরে অতিরিক্ত ঘুম আপনার রাতের ঘুম নষ্ট করতে পারে৷ তাই চেষ্টা করুন দুপুরে না ঘুমানোর৷ যদি একান্তই না পারেন তাহলে হালকা ঘুমান৷


এই বিভাগের আরো খবর