সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মৌসুমের প্রথম লা লিগার মতে এবারও কী ৪ গোল হবে। জবাবে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি বলেছিলেন-সহজ নয়, ওরাও প্রতিশোধ নিতে মুখিয়ে আছে। প্রতিশোধ নিতে পারল না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লস ব্লাঙ্কোসদের ৫-২ গোলে নির্মমভাবে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা।

সোমবার সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের পাস ধরে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মুহূর্তে রিয়ালের কর্তৃত্ব করায়ত্ত করে কাতালানরা।

ম্যাচের ২২ মিনিটে লেভানডভস্কির পাস ধরে নিখুঁত কারিকুরিতে গোল করে ম্যাচে সমতা করেন লামিনে ইয়ামাল। আর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে লেভার গোলে লিড নেয় বার্সা।

প্রথমার্ধে আরও দুই গোল করে ম্যাচের লাগাম পুরোটা হাতে নেয় জার্মান কোচ হানসি ফ্লিকের বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে রাফিনিয়া লিড ৩-১ করেন। যোগ করা সময়ে বাল্ডেকে গোল করিয়ে ম্যাচ একপ্রকার শেষ করে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

তবে ৫৬ মিনিটে রং বদলায় ম্যাচ। এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার পোলিশ গোলরক্ষক ভয়চেস সেজনি। ফ্রি কিক থেকে গোলও করেন রদ্রিগো। রিয়ালের সামনে ১০ জনের বার্সার বিরুদ্ধে চড়াও হয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। আক্রমণের চেষ্টাও করে কার্লো আনচেলত্তির দল। কিন্তু কামব্যাকসূচক গোল আর পায়নি তারা। দশ জনের দল নিয়েই রেকর্ড ১৫তম স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সা।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 


এই বিভাগের আরো খবর