বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, গ্রেফতার-৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

শরণখোলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় রবিবার রাতে আরিফুল ইসলাম মাসুম (২৬) নামে এক প্রবাসী নিহত হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে। অপরদিকে, নিহত মাসুম ছাত্রদলের নেতা এবং হত্যার ঘটনায় জামাত শিবির জড়িত বলে বিএনপির অভিযোগের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামী সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে।
শরণখোলা থানার মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম মাসুম রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে শরণখোলা গ্রামের শশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিল পথিমধ্যে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে গতিরোধ করে মারধর করে।
মারধরে আহত মাসুমকে রাত সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস জানান। নিহত মাসুম উপজেলার শরণখোলা গ্রামের মৃত: আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থেকে সম্প্রতি বাড়ীতে আসে
এদিকে, নির্বাচনী রাজনৈতিক সহিংসতার কারণে জামাত শিবিরের লোকজন হামলা করে মাসুমকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন। অপরদিকে, বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর সোমবার (২ মার্চ) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন, মাসুম হত্যায় জামায়াত শিবিরের কেউ জড়িত নয়। পারিবারিক ও গোষ্ঠির দ্বন্ধে প্রতিপক্ষের লোকেরা মাসুমকে মারধর করেছে উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি দাবী করেছেন।

শরণখোলা থানার অফিসাস ইনচার্জ মোঃ শামিনুল হক জানান, মাসুম হত্যার ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে সোমবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে। আসামীরা হলেন,খলিল বয়াতী (৩২),শাহজালাল বয়াতী (৩৫) ও তানজের বয়াতী (৬৫)। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর