সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ৭

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শনিবার, ১১ মে, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় বজ্রাঘাতে দুই শ্রমিক নিহত এবং আহত হয়েছেন আরো সাত জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারসংলগ্ন বান্দাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর পরই আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুই জনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা বালু তোলা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

নিহত দুই শ্রমিক হলেন পিরোজপুর জেলার ইন্দুকানি উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে মোস্তফা (৫৫) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের (পিতা অজ্ঞাত) মিলন মিয়া (৩৫)। আহতরা হলেন ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের নওয়াব আলী শেখের ছেলে নাসির শেখ (৩৪) এবং শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের মৃত মুনসুর গাজীর ছেলে খোকন গাজী (৩০), জামাল ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৮), বারেক হাওলাদারের ছেলে সাগর (৩০), মিন্টু মিয়ার ছেলে সোহেল (৩০), বাবুল (৫০) পিতা অজ্ঞাত ও সাউথখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে বাবুল (৪৫)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, হতাহত শ্রমিকরা সবাই তাফালবাড়ী বাজারের ইট-বালু ব্যবসায়ী নিরব হাওলাদারের গোলায় কাজ করেন। সকাল থেকে তারা বাজারসংলগ্ন বান্দাঘাটা এলাকার খালে নোঙর করা কার্গো থেকে বালু তুলছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা সবাই পাশের একটি একচালা টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেন। এরই মধ্যে ওই ছাপড়া ঘরের ওপর পর পর দুইবার বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর দুই শ্রমিককে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনরা এলে এব্যাপারে আইনি প্রকৃয়া গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর