সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

শেখ মনির জন্মদিনে ঈশ্বরগঞ্জে যুবলীগের দোয়া মাহফিল

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ।

আজ সোমবার বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়েরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মতিন।

দোয়া-মোনাজাতে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিণী আরজু মনির রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন আকন্দ, উপ মহিলা বিষয়ক সম্পাদক নুসনাত আরা চৌধুরী প্রিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাকর্মীবৃন্দ ।

দোয়া ও মিলাদের আগে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন স্বাধীন বাংলাদেশে যুব রাজনীতির আইকন। বহুমুখী প্রতিভার অধিকারী। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রজ্ঞাবান সাংবাদিক ও লেখক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর প্রধান হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ’১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ শেখ মনি ও তার সহধর্মিণী আরজু মনিকে হত্যা করে পাকিস্তানি দোসর, স্বাধীনতা বিরোধীরা।

আজ আমরা শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


এই বিভাগের আরো খবর