বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্রুতি হাসান এবার প্রভাসের

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১২:০৭ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/shruti-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসানের বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ৩৫তম জন্মদিনের উপহার হয়ে বড় ঘোষণা এলো। ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের আগামী সিনেমা ‘সলার’-এ সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করবেন শ্রুতি হাসান।

নির্মাতা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মস এক টুইটবার্তায় শ্রুতি হাসানের ছবি শেয়ার করে লেখে, ‘সলার’ সিনেমায় আপনাকে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পর্দায় আপনার জাদু ছড়ানো দেখতে আমরা মুখিয়ে আছি।

সহ-অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসও। তিনি ফেসবুকে লেখেন, ‘অত্যন্ত শুভ জন্মদিন শ্রুতি হাসান। তোমার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ’

‘সলার’ সিনেমাতেই প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করবেন প্রভাস ও শ্রুতি। চলতি জানুয়ারি মাসের শুরুতেই হায়দ্রাবাদে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন প্রশান্ত নীল।

এর আগে সুপারহিট কন্নড় সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ নির্মাণ করে নিজের ধাঁচ চিনিয়েছেন প্রশান্ত নীল। এখন ‘চ্যাপ্টার টু’র পোস্ট প্রোডাকশনের কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মেই মুক্তি পাবে সিনেমাটি।

এবার নতুন অ্যাকশন-ড্রামা নিয়ে প্রশান্তের ঘোষণা, প্রভাসকে এমন অবতারে দেখা যাবে যা ইতোপূর্বে কেউ কখনও দেখেনি।

‘এটা খুবই উত্তেজনাপূর্ণ সিনেমা। আর আমার চরিত্রটা অত্যন্ত উগ্র। এটা সত্যিই এমন কিছু যা ইতোপূর্বে আমি কখনই করিনি। এটি সর্বভারতীয় সিনেমা হবে। তাই এর সেটে উপস্থিত হওয়ার জন্য আমি মুখিয়ে আছি’, কিছুদিন আগেই বলেছিলেন প্রভাস।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর