শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সংকটে ব্যাংক খাত: সুশাসন ও আইনি সংস্কার জরুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

কোভিড মহামারির ফলে সৃষ্ট অর্থনৈতিক ধকল মোকাবিলায় বাংলাদেশ দ্রুতই কিছু নীতি-পদক্ষেপ নিয়েছিল, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজে লেগেছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও বিপদে পড়েছে। বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়েছে, সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটেছে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে।

সংকট শুরুর পর রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্বলতা আরও বেড়েছে। সম্পদের গুণগতমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যাপ্ত মূলধন নিশ্চিত করা ব্যাংকগুলোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া ব্যাংক খাতে উচ্চ হারের খেলাপি ঋণসহ তদারকি, নিয়ন্ত্রণ ও সুশাসনে কাঠামোগত দুর্বলতা রয়েছে। ফলে বর্তমান সংকট থেকে মুক্তি পেতে হলে আর্থিক খাতে দীর্ঘস্থায়ী কাঠামোগত সংস্কার জরুরি।

গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক খাতের সংকট কাটছেই না। খেলাপি ঋণ দিন দিন ফুলেফেঁপে উঠছে। সেই সঙ্গে ব্যাংক খাতের জন্য ক্রমেই বিষফোঁড়া হয়ে উঠছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকও মনে করছে খেলাপি ঋণই এখন দেশের ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এর বাইরে ব্যাংকের ডিপোজিট বৃদ্ধি না পাওয়া, বছরব্যাপী চলমান ডলার সংকট, ঋণ প্রদানে অনিয়ম ও নামে-বেনামে ঋণ প্রদান এবং তারল্য সংকট রয়েছে প্রকট। বর্তমানে এই চতুর্মুখী সংকট ব্যাংক খাতের স্বাভাবিক গতি-প্রকৃতি বাধাগ্রস্ত করছে। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা মনে করছেন, ব্যাংক খাতের অস্থিরতা শুধু ব্যাংকিং কার্যক্রমকেই বাধাগ্রস্ত করছে তা নয়, পুরো অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। ঋণ বিতরণব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের জন্য একটি দক্ষ আর্থিক খাত দরকার।

অর্থনীতিবিদরা মনে করেন, ঋণপ্রস্তাব অনুমোদনে সরকারের ভূমিকা হ্রাস, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও তদারকব্যবস্থায় দক্ষতা আনা এবং আইনি ব্যবস্থার উন্নতির পাশাপাশি করপোরেট সুশাসনের উন্নতিও বাংলাদেশের জন্য জরুরি।

বিভিন্ন সংবাদমাধ্যম পর্যালোচনা করলে দেখা যাবে, ব্যাংক খাতে সুশাসনের অভাব রয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণের অভিযোগ দীর্ঘদিনের। রাজনৈতিক নেতা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঋণগ্রহীতার পারস্পরিক যোগসাজশে দেওয়া হয় এসব ঋণ। কাজেই খেলাপি ঋণ কমাতে হলে এ দুর্নীতি রোধ করে ব্যাংকগুলোয় সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। সেই সঙ্গে প্রয়োজন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

এ ব্যাপারে ব্যাংক খাতের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বও কম নয়। বস্তুত এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককেই পালন করতে হবে নিয়ন্ত্রকের ভূমিকা। ব্যাংক খাতে সংস্কারের ক্ষেত্রে খেলাপি ঋণ সমস্যার সমাধান, তদারকব্যবস্থা জোরদার, করপোরেট সুশাসনের উন্নয়ন ও আইনি সংস্কারে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আমরা মনে করি, একটি কার্যকর ব্যাংক খাতের মাধ্যমেই গতিশীল প্রবৃদ্ধি সম্ভব হবে। আর সেটাই অর্থনৈতিক অগ্রযাত্রার ক্ষেত্রে প্রকৃত সুফল বয়ে আনবে।


এই বিভাগের আরো খবর