মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

সবজির দামে স্বস্তি

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকা সবজির দাম কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে।

শুক্রবার (১৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজিরর দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শসা ৬০ টাকা, করলা ৫০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন (লম্বা) ৭০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, কলা প্রতি হালি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৭০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রজনীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির দাম কিছুটা কম পেলাম। মাঝখানে সবজির দাম খুব বাড়তি হয়ে গিয়েছিল, বাজারে সে সময় ৮০ টাকা ১০০ টাকার নিচে বলতে গেলে সবজিই ছিল না। সেই তুলনায় আজ বাজার কিছুটা কম। ৫০ থেকে ৬০ টাকার ঘরে বাজারের সবজিগুলো আজ পাওয়া যাচ্ছে। তবে দুই একটি সবজি এখনও ৮০ টাকা, ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম তুলনামূলক কম উল্লেখ করে মালিবাগ বাজারের আরেক ক্রেতা জুনায়েদ আহমেদ বলেন, গত দুই তিন সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছু টাকা কমেছে। কিছুদিন আগেও খুব বাড়তি যাচ্ছিল সবজির দাম, ওই দামে আমাদের মত সাধারণ ক্রেতাদের কেনা কঠিন হয়ে গিয়েছিল। তবে সেই তুলনায় সবজির দাম এখন কমেছে।

রামপুরা বাজারের খুচরা সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, গত ৫/৬ দিন যাবত সবজির দাম তুলনামূলক কম যাচ্ছে। ‌ মূলত এই মৌসুমের সবজি গুলো বাজারে সরবরাহ বেড়েছে, সে কারণে বাজার অনেকটাই কমে এসেছে। সবজিগুলো সরবরাহ আরো বাড়লে, দাম আরো কমে আসতে পারে। দাম যখন বাড়তি থাকে তখন আমাদেরও বেচা বিক্রি তুলনামূলক কমে যায়, কারণ যেই ক্রেতা ১ কেজি সবজি কিনত, দাম বাড়তি থাকার সময় সেই ক্রেতাই আধাকেজি বা তার চেয়েও কম করে সবজি কিনে। আসলে বাড়তি দাম থাকলে আমাদেরও ব্যবসা অনেকটা কমে যায়।

খুব্তা বাজারের তুলনায় বড় বাজার গুলোতে সবজির দাম আরও কম এমন তথ্য জানিয়ে কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, বাজারে এখন সবজির দাম তুলনামূলক কম। মানে গত তিন চার সপ্তাহের তুলনায় আজকের বাজার কিছুটা কম। তবুও খুচরা বাজারে যে দাম চলছে, তার চেয়েও পাইকারি বাজারে আরো কম দাম। এর কারণ এখান থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে গিয়ে এলাকা কেন্দ্রিক বাজারগুলোতে বিক্রি করে। তাদের পরিবহন খরচ, শ্রমিক খরচ, দোকান ভাড়া, রাস্তায় আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে তারা এর উপরে আবার লাভ করে সবজি বিক্রি করে। ফলে পাইকারি বা বড় বাজারে তুলনায় খুচরা বাজারে দাম বেড়ে যায়।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর