বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সম্পাদক নেছার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন

দৈনিক সাগর কুল পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত।
দেশের বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এর পরিপূর্ণ সংস্কার ও বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাবেক সহ-সভাপতি, বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন সহ দুই সাংবাদিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে,  ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য:- গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে সরকার দলীয় দু’পক্ষের হাতাহাতির ঘটনার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম। মামলায় উল্লেখিত হাতাহাতির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিক সারাদেশের মানুষ দেখতে পাওয়ার পরেও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি ঢাকা এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন অতি দ্রুত নেছার উদ্দিন সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর