রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে

মিঠুন চক্রবর্তী, রাজাপুর প্রতিনিধি
রবিবার, ৭ জুন, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি প্রতিনিধি মো. মঈনুল হক লিপুকে কুপিয়ে আহত ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী শান্ত শিকদারের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার দুপুরে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নওরিন কবির আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রবিবার সকালে মামলার এজাহার ভুক্ত আসামি ০১.শান্তু শিকদার ০১.রিজন সিকদার,০৩ শাকিল সিকদার ০৪.সাকিব সিকদার,০৫.বাপ্পি সিকদার ও ০৫.মো.জনিসহ সকল আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলার বিবরণে জানা যায়,গত ০৩মে রাতে আগে স্থানীয় নির্মাণাধীন এক বাড়ি থেকে ১টন রড,৩০ বস্তা সিমেন্ট ও পানি তোলার একটি সাবমারসিবল মোটরসহ নির্মাণ সামগ্রী চুরি করে বিক্রি করে দেয় চোর চক্র মাদকাসক্ত শান্ত বাহিনীর সদস্যরা। পরে চোর চক্রের একজন সদস্য রাকিবকে আটক করে তার দেওয়া তথ্য মতে উপজেলা নৈকেঠি এলাকা থেকে চুরি যাওয়া মোটর ও পাইপসহ কিছু মালামাল উদ্ধার করে মালিকসহ স্থানীয়রা । এরপরে সাংবাদিক লিপুকে খবর দিলে তিনি এসে চোরের বক্তব্য শুনেন এবং চুরির সাথে কারা কারা জড়িত ছিল সেই তথ্য সাংবাদিককে জানায় চোর রাকিব।এরপরে রাকিবকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে রাকিবের দেওয়া তথ্য মতে চোর চক্রের অন্য সদস্যদের রাস্তায় দেখতে পেয়ে সেই বাড়ির মালিক চোরদের আটক করে সাংবাদিক লিপুকে ফোন করেন। পরে লিপু মোটরসাইকেল করে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. সাকিব সিকদারসহ আরও পাঁচ ছয় জন সন্ত্রাসী লিপুকে হত্যার উদ্দেশ্যে দেশীয় হারালো ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে লিপুর ডান হাতের কনুইয়ের নিচে ও ঘাড়ের উপরে কোপ লেগে রক্তাক্ত জখম হন ।এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনে প্রচারের ফলে আলোচিত হয়।
এই অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী । এছাড়া এরা একটি সন্ত্রাসী চক্রও গড়ে তুলে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন  ।
সাংবাদিক লিপুর আইনজীবী ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাড.আক্কাস সিকদার বলেন,আসামিরা সাময়িক জামিনে থাকলেও মেডিকেল রিপোর্টে ধারালো অস্ত্রের আঘাত ও চার্জশিটে ৩০৭ ও ৩২৪ ধারা বিদ্যমান থাকায় আসামির জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত আমাদের আবেদন আমলে নিয়ে প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর