সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুল ইসলাম, জজ কোটের পিপি এড. আব্দুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারী জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যরা।
এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অপরাধ দামনের সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তির সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা মূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, চোরাচালার মামলার নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দাখল মুক্ত , ট্রাফিক আইন ব্যবস্থা, বাজার মনিটারিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় এসময় জেলার উন্নয়নে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।