বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি বলেন, “দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, “স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতিগুলো মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, এবং সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকার।

বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানের সমগ্র কার্যক্রম পরিচালনা করেন মোঃ ওমর ফারুক, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয় এই আলোচনা সভায়।

 


এই বিভাগের আরো খবর