বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার- ২

সাতক্ষীরা প্রতিনিধি 
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার(১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো: রফিকুল ইসলাম রফিক(২৭) ও আলিমুদ্দিন(৪২)।

আজ সোমবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংএ আরো জানান, গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাওয়ার পথে ঢালীপাড়া এলাকা থেকে ওই দুই কর্মচারীর নিকট থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজার কর্মচারী ওবায়দুল্লাহ ও শওকাত হোসেনকে  হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর