বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন

সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তা তদন্ত করে তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আগামী ৮ আগস্টের মধ্যে এই তালিকা দাখিল করতে নির্বাচন কমিশন (ইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ৪০ জন রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছে বলে অভিযোগ করা হয়। সেইসাথে একই ইউনিয়নে কয়েকশ’ রোহিঙ্গা নাগরিক হয়েছে বলে অভিযোগ এনে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়।

বিষয়টি আমলে নিয়ে কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়ে গত ২৪ এপ্রিল আদেশ দেয় উচ্চ আদালত। সেইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দেয় আদালত। ওই মামলায় সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তার তালিকা দেয়ার নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়।


এই বিভাগের আরো খবর