শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

সালথায় কোরবানিতে প্রস্তুত সাড়ে ৩ হাজার গরু-ছাগল

আবু নাসের, সালথা (ফরিদপুর) 
সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে ফরিদপুরের সালথায় চাহিদা মতো প্রস্তুত করা হয়েছে সাড়ে ৩হাজার কোরবানীর পশু। গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পরও বিভিন্ন এলাকার খামারীরা ও বিভিন্ন কৃষি পরিবার গরু ও ছাগল প্রস্তুত করেছেন লাভের জন্য।

জানা গেছে, এবছর উপজেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ৩ হাজার গরু ও ছাগল। সেখানে ৩ হাজার ৬৩২টি গরু ও ছাগল কোরবানীর জন্য প্রস্তুত আছে। এরমধ্যে গরু ১ হাজার ৭শ’ ৫৫টি ও ছাগল ১ হাজার ৮শ’ ৭৭টি। উপজেলার ৭শ ৪৯ জন খামারী ও গাইরস্ত পশু প্রস্তুত করেছেন কোরবানির জন্য। গত বছরের তুলনায় এবার কোরবানীর জন্য গরু বেড়েছে, আর ছাগল কমেছে।

উপজেলার রায়েরচর গ্রামের গরু খামারী সাহাদৎ হোসেন বলেন, পাঁচ বছর ধরে কাচা ঘাসসহ ন্যাচারাল খাদ্য খাওয়াইয়ে গরু লালন পালন করে আসছি। এবছর ৬/৭ ষাড় গরু কোরবানির জন্য বিক্রি করা হবে। গরু পালন একটি লাভজনক ব্যবসা। আশা করি লাভবান হবো।

সাধুহাটি গ্রামের গরুর খামারী আকরাম হোসেন বলেন, গরু লালন-পালন অবশ্যই লাভজনক।তবে এবছর গো-খাদ্যের দাম বেশি। তাই লাভ কম হবে। আমি ৪/৫ টি ষাড় বিক্রি করবো কোরবানীতে।

সালথা গ্রামের এহসান চৌধুরী নামে আরেক খামারী জানান, গত বছরের তুলনায় এবার খামারে গরু তৈরি করতে খরচ অনেক বেশি। তারপরও কোরবানির ঈদে গরুর দাম ভালো পাওয়ার আশায় খামারীরা গরু প্রস্তুত করছে। ষাড় গরু যা আছে বিক্রি করে দিয়ে নতুন করে বাছুর এনে পালন করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খায়ের উদ্দীন আহমেদ বলেন, এবছর কোরবানিতে পশু চাহিদার থেকে বেশি পশু প্রস্তুত আছে। গরু ও ছাগলগুলো স্বাস্থ্যসম্মতভাবে পালন হয়েছে। আমরা গরু-ছাগলের খামারসহ গাইরস্তদের পশুগুলোর প্রতি খোঁজখবর নিচ্ছি এবং স্বাস্থ্য বিষয়ক সব ধরণের পরামর্শ দিয়ে আসছি। আমরা হাটগুলোতেও পশুর স্বাস্থ্য পরীক্ষা করবো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, এবছর কোনবানীতে পশুর হাটগুলোতে প্রশাসনের কড়া নজরদারী থাকবে। যাতে করে ক্রেতা ও বিক্রেতাদের কোন অসুবিধা না হয়। কয়েকদিন পর থেকেই পশুর হাটে শুরু হবে বেচা-কেনা।


এই বিভাগের আরো খবর