শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

গেলো বছর দাম ভালো পাওয়ায় ফরিদপুরের সালথায় কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে বাতাসে দোল খাচ্ছে কালো সোনার সাদা ফুল। আর এই সাদা ফুলের কদমেই লুকিয়ে রয়েছে কৃষকের সোনালি স্বপ্ন।

দেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়ে থাকে সালথায়। সেই তুলনায় পেঁয়াজের বীজের আবাদ অনেক কম। জেলার বিভিন্ন উপজেলার চাষিদের কাছ থেকে পেঁয়াজ বীজ ক্রয় করে বপন করেন এখানকার চাষিরা।

সালথা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২৫০ বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় উপজেলায় এ বছরই বাড়ছে পেঁয়াজ বীজের চাষ। এতে ২৮ মেট্রিক টনের মতো বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে দোল খাচ্ছে কালো সোনার সাদা ফুল। আর ফুলে মধু আহরণ করছে মৌমাছি। মৌমাছি কম থাকায় হাত দিয়ে ফুলের পরাগায়ন করছে চাষিরা। আর কিছুদিন পরই চাষিরা বীজ (কালো সোনা) সংগ্রহে করে ঘরে তুলবেন। সেই আশায় অনেকেই শেষ পরিচর্যা করছেন। কালো সোনার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের চাষি রনো গোপাল সরকার বলেন, প্রতিবছরেই ন্যায় এবছরও দুই বিঘা জমিতে পেঁয়াজ বীজের চাষ করেছি। অন্যবারের তুলনায় এবার সার-ওষুধ, শ্রমিক খরচ একটু বেশি হয়েছে। এখনও হাত দিয়ে ফুলের পরাগায়ন করা হচ্ছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ফলন ভালো হবে। বীজের দামটাও গত বছরের মতো থাকলে আমরা লাভবান হবো। আগামীতে এই চাষ আরো বাড়তে পারে।

গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের চাষি শহীদ খান জানান, এবার রাহুত পাড়া গ্রামে প্রায় ১৫ বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। গতবারের তুলনায় খরচ একটু বেশি হয়েছে। এবার প্রতি বিঘায় খরচ হয়েছে লাখ টাকার মতো। ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে প্রতি বিঘায় ৪মণ করে বীজ ফলনের আশা করা যাচ্ছে।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় ২৫০ বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে চাষিরা সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এখনও পর্যন্ত পেঁয়াজ চাষ ও কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বীজ উৎপাদন করে চাষিরা অধিক মুনাফা আয় করেন। এ কারণে এই ফসলকে ‘কালো সোনা’ হিসেবে অভিহিত করা হয়।


এই বিভাগের আরো খবর