শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় এবার আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বোয়ালীয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাচান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ২টি মামলা হয়। এই দুটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজল শেখ। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলায় মঙ্গলবার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মোল্যাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।


এই বিভাগের আরো খবর