সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া ও গট্টি এলাকায় আর দাঙ্গা- মারামারী না করে শান্তিতে থাকার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর।

আজ সোমবার (২৫ মে) বিকাল ৫টায় গট্টি এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তিনি। জাহিদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, আমি ২০০১সালে মরহুম কেএম ওবায়দুর রহমানের নির্বাচন করেছিলাম। ২০০৭ সালে আমি ইউরোপে চলে যাই। ২০১৮ সালে দেশে এসে ফরিদপুরে ব্যবসা করি। আমি কোনদিন আওয়ামীলীগের পদে ছিলাম না। নাগরিক হিসেবে ভোট দিয়েছি। কিন্তু আমাকে যুবলীগের ট্যাগ লাগিয়ে একাধিক মামলা দিয়েছে আমার নামে। আমি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্বাচন করেছি। এলাকায় পৈতৃক হিসেবে মানুষ আমাকে একটা গ্রাম্যদলে প্রধান মনে করে। কিছুদিন আগে গট্টিতে আনোয়ার হোসেন ও রাজিব মাতুব্বরের উপর হামলার ঘটনায় আমাকে আসামী করা হয়। প্রকৃতপক্ষে আমি ঘটনার দিন সকাল থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। ৪দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফরিদপুর চলে যাই। আমি আপনাদের মাধ্যমে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইনশৃঙখলা বাহিনীর কাছে সুষ্ট তদন্তের মাধ্যমে এসব থেকে মুক্তি চাই।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলাকাবাসীর উদ্যেশে বলেন, আমি এলাকায় কোন কাইজ্জা মারামারী চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমাকে যারা ভালোবাসেন তারা আর কাইজ্জা মারামারী করবেন না। সবাই শান্তভাবে বসবাস করবেন, এটাই আমার দাবী।

তিনি আরো বলেন, শামা ওবায়েদ ইসলাম ওবায়দুর রহমানের মেয়ে। তিনি এলাকায় শান্তি চান। আমিও এলাকার শান্তি চাই। যারা কাইজ্জা-মারামারী করবে, আমি তাদের সাথে নেই। আমাকে কেউ এই নোংরা রাজনীতিতে জড়াবেন না।

আমরা সবাই আগামী দিনেও শামা ওবায়েদ আপার পক্ষে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ । এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

 


এই বিভাগের আরো খবর