সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচি ফুলবাড়িয়ায় চাল কম দেওয়ার অভিযোগ

ফুলবাড়িয়া প্রতিনিধি
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) চাল বিতরণের সময় এমন ঘটনা ঘটে।

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের পরিবর্তে ২৬ থেকে ২৮ কেজি করে চাল বিতরণের অভিযোগ উঠেছে। খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) হতদরিদ্রদের মাঝে চালের ডিলারের চাল বিতরণে এমন ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মোহাম্মদ নগর বাজারের ডিলার মোঃ দিদারুল আলম টিটু ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কালে ৩০ কেজির বদলে ২৬ থেকে ২৮ কেজি করে চাল দেওয়ার বিষয়টির অভিযোগ করে দরিদ্র কার্ডধারীরা।

ওজনে চাল কম পাওয়া মোহাম্মদ নগরের মোঃ রফিকুল ইসলাম (কার্ডধারী) অভিযোগ করেন, আমরা গরিব মানুষ। সরকার আমগোরে সস্তায় ১৫ টেহা কইরা ৪৫০ টেহায় ৩০ কেজি চাইল খাওয়াইতাছে। আঙ্গরে হাতে বস্তা দিয়া দেয়, আরেক দোহানো মাইপ্পা দেহি ডিলাররা ২৬ কেজির ওপরে চাইল দেয়নি, আইয়া কিছু কইলেই ধমক দেয়।

চাল কম দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট ডিলার দিদারুল আলম টিটু বলেন, চাল খাদ্যগুদাম থেকেই আমাদের কম দিয়েছে, বস্তায় যা আছে আমরা তাই দিয়েছি।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম অবহিত হলে ফুলবাড়িয়ার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাস ও খাদ্য পরিদর্শক নাজমুন নাহার ঘটনা স্থলে গিয়ে চাল কম দেওয়ার বিষয়টির সত্যতা পান। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হবে বলে আশ্বস্থ করেন।

সোমবার, মঙ্গলবার ও বুধবার তিনদিনের দ্বিতীয় দিন চাল বিতরণকেন্দ্র সরেজমিন দেখতে গেলে মোহাম্মদ নগর বাজার কেন্দ্রে অনিয়মের প্রমাণ মেলে। দেখা যায়, ওজনের চাল কম পাওয়ায় বাইরে হট্টগোল পাকাচ্ছে দরিদ্র কার্ডধারীরা। মোহাম্মদ নগর বাজারের চাল বিতরণকেন্দ্রে পাওয়া যায়নি কোনো ওজন মাপার মেশিন।

উপজেলা খাদ্য গুদাম থেকে চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাস বলেন, আমি চাল নেওয়ার সময় ডিলারদের বলে দিই ওজন দিয়ে চাল নেবেন।

কোনো ছেঁড়া বস্তা থাকলে জানাতে বলেছি। অফিসের তথ্য মতে, মোট কার্ডধারীর সংখ্যা ৫০২ জন, সোমবার ৩৭৮জন কার্ডধারীকে চাল দেওয়া হয়েছে, আজ মঙ্গলবার ১০৩ জন কার্ডধারীকে চাল বিতরণে অনিয়ম পায় এবং সরজমিনে ২১টি বস্তা পায়। অফিস থেকে অনিয়মের অভিযোগটি ইউএনও স্যারকে জানিয়েছি। স্যার ব্যবস্থা নিবেন।


এই বিভাগের আরো খবর