শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হত্যা মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক :
সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলায় আজ গাবতলী উপজেলার শিলদহবাড়ী গ্রামের কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসেদ আলী নামে একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসাথে তাকে বিশহাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মামলার অপর দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসেদ আলী জেলার গাবতলী উপজেলার শিলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। এ মামলায় বেকসুর খালাস পাওয়া অপর দু’জন হলেন- আসেদ আলীর স্ত্রী ইমু বেগম ও একই এলাকার মৃত জসিম উদ্দিন মোল্লার স্ত্রী আনোয়ারা বেওয়া।এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল বারী হলি রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলার বিবরনে জানা যায়, নুরুল ইসলাম ও দন্ডিত আসেদ আলীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। ২০০৬ সালের ১০ মার্চ জেলার গাবতলী উপজেলার শিলদহবাড়ী গ্রামে দন্ডিত আসেদ আলী ও তার লোকজন নুরুল ইসলামের বাড়ির সীমানার মধ্যে লাউয়ের মাচা বানাচ্ছিল।

নুরুল ইসলাম তার জমিতে মাচা বানানোর বিষয়ে জিজ্ঞাসা করলে দন্ডিত আসেদ আলী তার হাতে থাকা কোদাল দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করে। এসময় অন্যরা তাকে এলোপাথাড়ি মারপিট করে। গুরুতর অবস্থায় প্রথমে নুরুল ইসলামকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০০৬ সালের ১০ মার্চ দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যান।এ ঘটনায় নিহত কৃষক নুরুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে আসেদ আলী-সহ তিনব্যক্তিকে আসামী করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানিতে ১৩ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত সোমবার রায় ঘোষনা করেন। রায়ে আসামি আসেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর