বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন নওগাঁর রাণীনগরের ৫ প্রার্থী

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে রিটানিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৬ জন প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার আপিল আবেদন নিষ্পত্তি করেন জেলা প্রশাসক। এতে রাণীনগর উপজেলায় তিন পদে ৫ জন আপিলকারী প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বিএ, বিএনপি সমর্থক আবাদপুকুর কলেজের অধ্যক্ষ সরদার মো. আব্দুল মালেক, ও আওয়ামী লীগ সমর্থক মো. মীর মোয়াজ্জেম হোসেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মামুন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. মর্জিনা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেক প্রার্থী সিমা বিবি প্রার্থীতা ফিরে পাননি।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে তিন পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ৬ জনের মধ্যে ৫ জন প্রার্থী আপিল করেন। আপিলে তারা ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছে। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতীক বরাদ্দ।


এই বিভাগের আরো খবর