রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আমরা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করব : ভৈরবে তারেক রহমান

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ)
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ভৈরবের জনসভায় ধানের শীষে মাঝরাতে মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার আগেই জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে; ধানের শীষের স্লোগানে রাতের নিস্তবদ্ধতা কেটে তখন মুখর কিশোরগঞ্জের ভৈরবের পৌর স্টেডিয়াম মাঠ, যেন তিল ধারণের ঠাঁই নেই।

রাতের বাধা কাটিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে কথা বলা শুরু করলেন তারেক রহমান। আহ্বান রাখলেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার। সে জন্য তিনি ভোটারদের তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুত হওয়ার আহ্বান রেখে বললেন, “ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিতে হবে।”বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর স্টেডিয়াম মাঠের জনসভায় বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। ওই রাতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। ভৈরবে নির্বাচনী এই বিশাল জনসভায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কিভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশি রাতের নির্বাচন হয়েছিল, সেটা করার চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব ধর্মবর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। একইভাবে ফ্যাসিবাদী পতন আন্দোলন সব ধর্মবর্ণের মানুষ অংশগ্রহণ করেছে।

এ দেশ কারও একার নয়। এ দেশ সবার। তাই সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করব। গরিব-দুঃখী মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করব। যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে নিঃস্ব হয়েছেন, তাদের জন্য আমরা বিশেষ ভাতা চালু করব। পাশাপাশি মজজিদ-মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু করব।’ জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: ইসরাইল মিয়ার সঞ্চালনায় জনসভায় বক্তৃতা করেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোঃ শাহীন সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান কিশোরগঞ্জ -৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা -সহ এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন। দলীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের ভৈরবের জনসভাকে কেন্দ্র করে বিকেল ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে এসে জড়ো হতে থাকেন। পরে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জনসভাস্থল। রাত ১২ টার দিকে জনসভার মঞ্চে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এসময় সঙ্গে সঙ্গে মঞ্চ থাকা বিএনপি মনোনীত কিশোরগঞ্জের -ছয়টি আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে তাদের ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি ।পরে ভৈরববাসীর উদ্দেশে বর্তমান প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা করেন তিনি।


এই বিভাগের আরো খবর