বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইস্টার্ন ব্যাংকের টাকা পরিশোধের পরও গুনতে হয়েছে কয়েকগুন জরিমানা

অর্থনৈতিক ডেস্ক
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

ফেনী জেলার দাগনভূঞা থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আবুল কাওসার বাবুল। ঢাকায় ছোটখাটো ব্যবসা করেন। ২০১৬ সালের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ নেন ৭০ হাজার টাকা। ঋণ কিস্তিতে পরিশোধ করতে থাকেন। বিভিন্ন তারিখে কিস্তিতে ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ব্যবসায় সফল না হওয়ায় একসময় কিস্তি দেওয়া বন্ধ হয়। ব্যাংক কর্তৃপক্ষ কিস্তি পরিষদের পর বাকি টাকা আদায়ের জন্য ঢাকার অর্থ ঋণ আদালত-৩ এ মামলা দায়ের করেন। ২০১৭ সালে মামলার রায় হয়। মামলা সম্পর্কে আবুল কাওসার কিছুই জানেন না। পরে ব্যাংক কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য ডিক্রীজারি মামলা করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলা সম্পর্কে জানার পর, আবুল কাওসার আদালতে হাজির হন। মামলার নথি থেকে দেখা যায় তাকে এক লাখ তিন হাজার ৮১৬ টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আবুল কায়সার ঢাকা আইনজীবী সমিতির পূবালী ব্যাংকের শাখায় ২০২৪ সালের ৩১ মার্চ ২৬ হাজার টাকা জমা দেন। তারপর তাকে আদালত জামিন দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩১ অক্টোবর আদালতের রায় অনুযায়ী ডিক্রীকৃত বাকি ৭৭ হাজার ৮১৬ টাকা জমা দেন। আবুল কাওসার মনে করেছিলেন, রায় অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ করায় তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেবে ব্যাংক। কিন্তু কিছুদিন পরে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আবুল কাওসার বাবুলের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। রায় অনুযায়ী সব টাকা পরিশোধের পরও আবার কেন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরতে হবে তাকে। এরপর হয়রানির শিকার হন তিনি। তিনি জানান, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তারা তাকে ব্যাংকে যেতে বলেন। এ বছর ২৭ এপ্রিল আবুল কাওসার ইস্টার্ন ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে যান। সঙ্গে অতিরিক্ত সুদ মওকুফের একটি আবেদন নিয়ে যান।

ওখানে যাওয়ার পর ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা আবুল কায়সার বাবুলকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আদালতে পাঠান ২৮ এপ্রিল। আদালতে নেওয়ার পর তিনি জানতে পারেন তাকে আরো ১ লাখ ১৭ হাজার ১০০ টাকা পরিশোধ করতে হবে। বাধ্য হয়ে তিনি ঢাকা আইনজীবী সমিতির পূবালী ব্যাংকের শাখায় এক লাখ ৭০ হাজার ১০০ টাকা জমা দেন। টাকা জমা দেওয়ার ব্যাংক রশিদ দাখিল করার পর আদালত তাকে মুক্তি জামিন দেন। আবুল কাওসার বলেন, ‘৭০ হাজার টাকা ঋণ নিয়ে ৫৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করেছিলাম। বাকি টাকা পরিশোধ না করায় আদালতে মামলা হয়। আদালতের রায় ও ডিক্রী অনুযায়ী আমি ১ লাখ ৩ হাজার টাকা পরিশোধ করি। তারপর আবার ১ লাখ ১৭ হাজার টাকা দিতে হল এটা অমানবিক আদেশ।’ আবুল কাওসার আরো বলেন, শুধু টাকা দেওয়া নয় এজন্য তাকে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের হাতে সোপর্দ করেছে। তার সঙ্গে চরম খারাপ আচরণ করেছে।

ঢাকার আইনজীবী সঞ্জীব কুমার দাস বলেন, আদালতের রায় অনুযায়ী একলাখ তিন হাজার টাকা পরিশোধ করার পর ব্যাংকের উচিত ছিল মামলা প্রত্যাহার করে নেওয়া। কিন্তু সেটা না করে আদালতে মামলা চলাকালীন ব্যাংকের খরচ ও মামলা চলাকালীন যে সুদ হয়েছে সেটা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এটা অতিরিক্ত নিয়েছে। ব্যাংকের ঋণের ফাঁদে পড়লে গ্রাহককে সর্বস্ব হারাতে হয় ইস্টার্ন ব্যাংক সেটা প্রমাণ করে দিয়েছে আবুল কাওসারের ঋণের টাকা আদায়ের মাধ্যমে।


এই বিভাগের আরো খবর