রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এলডিসি উত্তরণের পরও জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ইইউ’র প্রতি বিজিএমইএ’র আহ্বান

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৭:০৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ২০২৬ সালে একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর, আরও ১০ থেকে ১২ বছর জিএসপি সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। বিজিএমইএর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বার্লিনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রীর সংসদীয় স্টেট সেক্রেটারি (উপমন্ত্রী) ড. বারবেল কফলারের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বৈঠকে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং অন্য সদস্যরা ছিলেন সহ-সভাপতি মিরান আলী, পরিচালক ব্যারিস্টার বিদ্যা অমৃত খান, মো. ইমরানুর রহমান, নীলা হোসনা আরা এবং বিজিএমইএ স্থায়ী কমিটির ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ। বৈঠকে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন করতে জার্মানি ও বাংলাদেশের মধ্যে আরও সাহায্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তৃতায় জানান, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে এবং এর পর দেশটি তিন বছরের জন্য জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা পাবে। তিনি ১০ থেকে ১২ বছরের জন্য সুবিধাগুলো অব্যাহত রাখার জন্য ইইউকে অনুরোধ করেন। বিজিএমইএ সভাপতি বাংলাদেশের আরএমজি শিল্পের বর্তমান পরিস্থিতি, সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত অগ্রাধিকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে প্রযুক্তি আপগ্রেডেশন, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে এর সক্ষমতা বৃদ্ধির দিকে ক্রমবর্ধমানভাবে মনোযোগ দিচ্ছেন । বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শিল্পটি সিন্থেটিক ফাইবার থেকে তৈরি পোশাকের ওপরও বেশি জোর দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের লক্ষ্য জার্মানিতে পোশাক রপ্তানি বৃদ্ধি করা এবং সে অনুযায়ী, এ বিষয়ে ডক্টর বারবেল কফলারের সহযোগিতা কামনা করে। জার্মানিকে একটি অমূল্য উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন, আগামী বছরগুলোতে আরও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। পরিদর্শনকালে, বিজিএমইএ দলটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমি অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন (বিএমডব্লিউকে) ডমিনিক জুসামেনারবিটের (জিআইজেড) মহাপরিচালকের সঙ্গেও দেখা করে। তারা জার্মানির হামবুর্গে এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকেও অংশ নেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর