কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার দস্যুতা মামলার একজন আসামী কে আটক করেছে । করিমগঞ্জ উপজেলার তেরহাসিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক শুকুর আলী (২০) সদর উপজেলার তেরহাসিয়া এলাকার মৃত চাঁন্দু মিয়া ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, র্যাব-১৪ সিপিসি-২ একটি আভিযানিক দল করিমগঞ্জ অভিযান চালিয়ে দস্যুতার মামলার এজাহারনামীয়কে আটক করে। পরে তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।