শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

অনলাইন ডেস্ক :
সোমবার, ১২ জুলাই, ২০২১, ১:৫৬ অপরাহ্ন

করোনায় মৃত সাউথইস্ট ব্যাংকের মেধাবী কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক পরিবার। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ। এই সময় জনাব আলমগীর কবির, এফসিএ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আগামীতে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব আলমগীর কবির এফসিএ বলেন, মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর মতো অসংখ্য নিবেদিত প্রাণ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সাউথইস্ট ব্যাংক আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। করোনা মহামারী শুরু হওয়ার পর ব্যাংকের সহকর্মীরা সর্বোচ্চ সুরুক্ষা নিশ্চিতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করে আসছে। এই সময় আমাদের যেসব কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা নিশ্চিতকল্পে ব্যাংকের তরফ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। তবে গত ৯ জুলাই ২০২১ আমরা আমাদের অত্যন্ত মেধাবী প্রতিশ্রুতিশীল কর্মকর্তা মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনকে অকালে হারিয়েছি। তার অকাল প্রয়াণে আমরা সাউথইস্ট ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আগামীতেও এই পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করছি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখার ফরেন ট্রেড এ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাউথইস্ট ব্যাংকে কর্মরত অবস্থায় মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর প্রাপ্য সকল প্রকারের আর্থিক সুবিধাসহ করোনা ভাইরাসে মৃত ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক অনুদানের চেকটি প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর