শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

ঢাকা প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই অংশীদারিত্বের ফলে, ব্যাংক এশিয়ার সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সংক্রান্ত ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় গার্ডিয়ান এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গার্ডিয়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (এক্টিং) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; এসভিপি ও হেড অব এইচআর ফারজানা কাদের; এসভিপি ও হেড অব ক্লেইমস জুবায়ের আহমেদ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) মো. মনজুরুল ইসলাম।
অন্যদিকে, ব্যাংক এশিয়া-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমেদ; ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস) রাজিব কুমার দে; সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (হিউম্যান রিসোর্সেস); অফিসার (হিউম্যান রিসোর্সেস) সৈয়দা আফিয়া খানম; অফিসার (হিউম্যান রিসোর্সেস) সৈয়দা মালিহা হোসেন; এবং জুনিয়র অফিসার (হিউম্যান রিসোর্সেস) সাহমিদ সাজ্জাদ আক্তার।
গার্ডিয়ান এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (এক্টিং) শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, “জীবনের কঠিন সময়ে ইন্স্যুরেন্স সুবিধা কর্মী ও তার পরিবাররের সদস্যদের সুরক্ষা ও স্বস্তি দেয়। ব্যাংক এশিয়ার কর্মীদের সুস্থতা ও কল্যাণে আমরা এই অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আনন্দিত।” তিনি আরও বলেন, “সবার জন্য ইন্স্যুরেন্সকে আরও সহজলভ্য করার অঙ্গীকারে আমরা অটল রয়েছি। ব্যাংক এশিয়ার কর্মীরা যেন সময়মত ও নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সুবিধা পান, এই অংশীদারিত্ব তা-ই নিশ্চিত করবে।”


এই বিভাগের আরো খবর