পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো চুরির মালামাল ও চোর শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
এতে উদ্বেগ প্রকাশ করেছেন অফিস সংশ্লিষ্টরা ও সাধারণ মানুষ। জানা গেছে, গত ২৭ এপ্রিল কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনায় নগদ ২লাখ টাকা গুরুত্বপূর্ণ ও মালামাল খোয়া যায়। ঘটনার পর তদন্ত শুরু হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কাউখালী থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন তিনি চোর শনাক্ত ও মালামাল উদ্ধার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন। আশা করছি দ্রুতই এই চুরির ঘটনা উদঘাটন ঘটবে।
স্থানীয় বাসিন্দা লাভলু জানান, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।