রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালন

এম বাবুল, কাপ্তাই (রাঙ্গামাটি)
বুধবার, ২২ মে, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।

আজ বুধবার সকালে চিৎমরমে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও প্রয়াণ ত্রি-স্মৃতিবিজড়িত দিনটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকায় গুলো প্রদক্ষিণ করে জাদি বিহার প্রাঙ্গণের বোধিবৃক্ষতলে এসে সমবেত হয়।

সেখানে পঞ্চশীল গ্রহণের পর হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী, দায়ক-দায়িকা, উপসক-উপাসিকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বী চুম্রাচিং মারমা বলেন, প্রতি বছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ণিমা তিথিকে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করে আসছেন। এ দিনে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক অশথ বা বটবৃক্ষ মূলে ছয় বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন।

উল্লেখ, আড়াই হাজার বছর আগে এ দিনটিতেই বুদ্ধের জন্ম ও প্রয়াণ তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যময়।


এই বিভাগের আরো খবর