কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ০৮মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কিশোরগঞ্জ-৫ আসন (বাজিতপুর- নিকলী) শেখ মুজিবুর রহমান ইকবাল (এমপি) কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অপরাধ দমন আইন শৃঙ্খলা বাল্যবিবাহ মানব পাচার প্রতিরোধ শহরে যানজট নিরসন মাদক বিরোধী অভিযান নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ট্রাফিক ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।