কিশোরগঞ্জে র্যাব-১৪ অভিযান চালিয়ে এগারো কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার ৪ জুলাই রাতে কিশোরগঞ্জ সদর রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক শাহ আলম (৩২) নেত্রকোণা জেলার মদন উপজেলার বালালী গ্রামের আদম আলীর পুত্র মোঃ খাইরুল ইসলাম(৩০) নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চংনোয়াগাঁও গ্রামের আব্দুস সোবাহানের পুত্র।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তাদের আটক করা হয়। কিশোরগঞ্জ সদর থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।