শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিপিসি-২, র‌্যাব-১৪ অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে।

আজ সকালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য তৌহিদুল ইসলাম তপু (৩৭) কে আটক করা হয়।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ভুক্তভোগী নারীর স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে তিনি উক্ত চক্রের সাথে যোগাযোগ করেন। প্রতারক চক্রটি নিজেদের ‘আধ্যাত্মিক সমাধানকারী’ হিসেবে পরিচয় দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। চক্রটি ভুক্তভোগীর নিকট থেকে কৌশলে গোপনীয় ভিডিও এবং পরিবারের সদস্যদের তথ্যাদি নিয়ে পরবর্তী সময়ে জীনের মাধ্যমে সমাধান নুর জাহান পাথর ক্রয়সহ বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে বিকাশ ও নগদে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

গত ১২ এপ্রিল দুপুরে আরএমপি রাজশাহী চন্দ্রিমা থানার মেহেরচন্ডি গ্রামস্থ ফ্লাইওভারের নিচে এক ভড়ি তিন আনা ওজনের স্বর্ণের চেইন ও কানের দুলসহ নগদ ৮০,০০০ হাজার টাকা চক্রের সদস্যকে দিয়ে দেন। এক পর্যায়ে প্রতারক চক্রটি সমস্যার সমাধান না করে ভুক্তভোগীর গোপনীয় ভিডিও পুঁজি করে উল্টো ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে ভুক্তভোগী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হলে ১৯ এপ্রিল চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহীতে মামলা নং-০৯ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড তৎসহ ২২/২৩/২৪/২৫/২৭ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ দায়ের করেলে
কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


এই বিভাগের আরো খবর