কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে সদর থানার মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক মামলার এক জন মহিলা আসামী আটক করেছে ।
১৬ মার্চ কিশোরগঞ্জ জেলার সদর পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোছা নাসিমা আক্তার পূর্বকাতিয়ার চর এলাকার স্বামী-আঃ মান্নান। র্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানান
এক বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।