কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে যৌতুক মামলার
দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাকিব মিয়া(২২) আটক।
রবিবার ৪ জানুয়ারী জেলা শহরে মাহিন ফ্যাশন তেরপট্টি বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোঃ শাকিব মিয়া (২২) কিশোরগঞ্জ সদর এলাকার ছয়না এলাকার মোঃ মৃত শাহেদ আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান প্রেস বিজ্ঞপ্তিতে জানান মোঃ শাকিব মিয়া জিআর মামলার ৫৪২(১)১৪ ধারা – যৌতক নিবারন আইনের ৪ ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানায় প্রেরণ করা হয়েছে।