বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুষ্টিয়ায় বিড়ি মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি : বিড়িতে ৩টি মূল্যস্তরসহ শ্রমিক ও শিল্প রক্ষার্থে কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কুষ্টিয়ায় মাসুদ বিড়ি ফ্যাক্টরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসুদ বিড়ির ফ্যাক্টরীর মালিক মিশারুল ইসলাম লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি ডা. আমির হোসেন বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মুনছুর বিড়ির মালিক শাহাব উদ্দিন মিলন, বাংলাদেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক নেতা লুৎফর রহমান প্রমুখ। আলোচনা সভায় মাসুদ বিড়ির ফ্যাক্টরীর মালিক মিশারুল ইসলাম লোটন বিড়িকে সিগারেটের ন্যায় ৩টি সøাব করার প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনাগুলো হলো প্রথম সøাব বড় (প্রতি প্যাকেট ১৪টাকা), দ্বিতীয় সøাব মাঝারি (প্রতি প্যাকেট ১২টাকা) ও তৃতীয় সøাব ছোট (প্রতি প্যাকেট ১০টাকা)। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বিড়ি মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবে। যদি বিড়ি ফ্যাক্টরী বাঁচে তবে মালিকরা বাঁচবে। মালিক ও শ্রমিকদের সম্পর্ক একে অপরের সাথে জড়িত। বিড়ি শিল্প ও শ্রমিকদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে যে কোন আন্দোলন সংগ্রামে বিড়ি মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আগামী বাজেটে বিড়ি শিল্পের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে শ্রমিকলীগ আপনাদের সাথে থাকবে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বিড়ি শ্রমিকসহ সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এ মাসে আমরা বঙ্গবন্ধুসহ স্বাধীনতাযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। বক্তারা আরো বলেন, অসহায় শ্রমিকদের কর্মসংস্থানের ক্ষেত্র দেশীয় বিড়ি শিল্পে ষড়যন্ত্রমূলকভাবে মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ফলে অসাধু ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত করের ভয়ে নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোলবিহীন বিড়ি বাজারজাত করে শুল্ক ফাঁকি দিচ্ছে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রস্তাবিত ৩টি সøাবে বিড়িকে ভাগ করা হলে জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি কমবে এবং একই সাথে সরকার সকল স্তরের বিড়ি থেকে রাজস্ব পাবে।


এই বিভাগের আরো খবর